আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১২ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ছোট সুমন বাহিনীর সদস্য আটক


নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের ফেলুর খন্ড ও বৈধমারি এলাকায় ছোট সুমন বাহিনীর এক সদস্যের অবস্থানের তথ্য পাওয়া যায়। এর প্রেক্ষিতে গত ২২ মার্চ ২০২৬, রবিবার বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া যৌথভাবে বাগেরহাটের মোংলা থানাধীন বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াছিন সেখ (৪০) নামে ওই বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ইয়াছিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ মার্চ সোমবার দিবাগত রাত ১টার দিকে মোংলা থানার ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকায় পুনরায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক ইয়াছিন সেখ বাগেরহাট জেলার মোংলা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন বলে জানায় কোস্ট গার্ড।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ব্রিফিং প্রদানকারী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন (এক্স), বিএন, নির্বাহী কর্মকর্তা, বিসিজিএস তৌফিক বলেন, “সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

author

Editor

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ছোট সুমন বাহিনীর সদস্য আটক

Please Login to comment in the post!
adds

you may also like