আজকের তারিখ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসায় মাদকাসক্ত যুবকের আকস্মিক মৃত্যু


রূপসা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলায় আবু বকর (২৫) নামে এক যুবকের আকস্মিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রূপসা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি স-মিলের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু বকর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা এবং মৎস্য ব্যবসায়ী নূর মোহাম্মদ টুলু বিশ্বাসের বড় ছেলে। ব্যবসায়িক কারণে তার পরিবার রূপসার বাগমারা (চর রূপসা) এলাকায় বসবাস করত। তবে বর্তমানে তার পিতার ব্যবসা বন্ধ রয়েছে এবং তিনি নিয়মিত এলাকায় থাকেন না।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে আবু বকর স-মিলের সামনে এসে হঠাৎ শরীরে খিঁচুনি দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, নিহত আবু বকর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার একাধিকবার চেষ্টা করলেও তা সফল হয়নি। সম্প্রতি একটি ভ্রাম্যমাণ আদালতের সাজা ভোগের পর তিনি এলাকায় ফিরে আবার মাদক গ্রহণ শুরু করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত মাদক গ্রহণের কারণে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। এর আগেও একবার তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে।

নিহতের মরদেহ গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

author

Editor

রূপসায় মাদকাসক্ত যুবকের আকস্মিক মৃত্যু

Please Login to comment in the post!
adds

you may also like