ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধিঃখুলনার ডুমুরিয়ায় প্রয়াত যুবদল নেতার শোক মিছিলে অংশ গ্রহনে এসে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ দিদারুল হোসেন দিদার। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা সদরে।
জানা গেছে,ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনপ্রিয় চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি শেখ দিদারুল হোসেন দিদার (৫৮) বৃহস্পতিবার দুপুরে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোল্যা সিরাজুল ইসলামের মৃত্যু বার্ষিকী পাল উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত কর্মসূচী কবর জিয়ারত ও শোক সভায় বক্তৃতা শেষে শেষে শোক মিছিলে অংগ্রহন করছিলেন।
এ সময় তিনি হঠাৎ অসুস্হ বোধ করে মাটিতে ঢলে পড়েন। মিছিলে অংশ গ্রহনকারী নেতাকর্মীরা তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ কান্নায় ভেঙ্গে পড়েন।