আজকের তারিখ: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০১ বিকাল | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলির ঘটনায় শেখ হাসিনা-ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


সোনালী ডেক্সঃ রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশে গুলির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ, গণ জাগরণ মঞ্চের ইমরান এইচ সরকারসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একইসঙ্গে গ্রেপ্তার থাকা জিয়াউল আহসানসহ চারজনকে এই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দিয়েছে ট্রাইবুনাল। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম। 

আগামী ১২ মে তাদেরকে হাজির করতে ও তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন। 

author

Editor

শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলির ঘটনায় শেখ হাসিনা-ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Please Login to comment in the post!
adds

you may also like