আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু !


সোনালী ডেক্সঃ রাজধানীর হাজারীবাগ এলাকায়  জুলেখা (৪৫) নামে এক নারী সাবেক স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) রাতে হাজারীবাগ থানার ডিউটি অফিসার শঙ্খ ব্যানার্জি এই তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে সেই নারী হাসপাতালে মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসিসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা রয়েছেন এবং তারা বিষয়টি জানার চেষ্টা করছেন।

জানা গেছে, তালাকপ্রাপ্ত স্বামী নজরুল ইসলামের বাড়ী বাগেরহাটের মোল্লারহাট। বর্তমান স্বামী কবিরকে নিয়ে হাজারীবাগের ঝাউচর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন জুলেখা। আজ রাত আটটায় ঝাউচর এলাকা দিয়ে হেঁটে যাওযার সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের (আত্মীয়) ভগ্নীপতি শহিদুল মোল্লা জানান, আগের স্বামীকে দুই/তিন মাস আগে তালাক দিয়ে পনেরো দিনের মাথায় কবিরকে বিয়ে করেন জুলেখা। এর জেরে তালাকপ্রাপ্ত স্বামী নজরুল তাকে ছুরিকাঘাত করেন।

author

Editor

সাবেক স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু !

Please Login to comment in the post!
adds

you may also like