আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১২ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসা নদীতে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ধাক্কা দিয়ে ফেলার অভিযোগ, স্বামী-স্ত্রী পুলিশ হেফাজতে


নিজস্ব প্রতিবেদক: যশোর থেকে খুলনায় ঘুরতে এসে রূপসা নদীতে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে খুলনার রূপসা নদীতে এ ঘটনা ঘটে। বর্তমানে অভিযুক্ত স্বামী ও তার স্ত্রীকে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়িতে হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর কোতোয়ালী থানার কাজীপাড়া এলাকার বাসিন্দা হেদায়েত হোসেনের ছেলে রবিউল ইসলাম রাসেল তার স্ত্রী রুমা আক্তার হাসিকে নিয়ে খুলনায় বেড়াতে আসেন। বিকেলে তারা রূপসা ঘাট থেকে একটি নৌকা ভাড়া করে খানজাহান আলী (র:) সেতুর দিকে রওনা হন।

নৌকাটি সালাম সী ফুড লিমিটেডের সামনে পৌঁছালে হঠাৎ করে রাসেল তার স্ত্রী হাসিকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি নৌকার মাঝি ও আশপাশের লোকজন দেখতে পান।

এসময় সালাম সী ফুড লিমিটেডের একটি ট্রলারের চালক রেজাউল বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানিতে পড়া হাসিকে উদ্ধার করেন। পরে তাকে প্রতিষ্ঠানের ঘাটে তোলা হয়।

ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং ভুক্তভোগীর কাছ থেকে ঘটনার বিবরণ শুনে পুলিশে খবর দেন। পরবর্তীতে সালাম সী ফুড এলাকা থেকে স্বামী-স্ত্রী দু’জনকেই পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

পূর্ব রূপসা বাসস্ট্যান্ড ফাঁড়ির ইনচার্জ এসআই আকরামুল হক জানান, বিষয়টি প্রাথমিকভাবে স্বামী-স্ত্রীর পারিবারিক দ্বন্দ্ব বলে মনে হচ্ছে। উভয় পক্ষের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর বিস্তারিত জানা যাবে।

রূপসা থানার অফিসার ইনচার্জ আ. রাজ্জাক মীর বলেন, “ঘটনার বিষয়টি শুনেছি। স্বামী-স্ত্রী দু’জনই বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এখনো বিস্তারিত জানা যায়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত 

author

Editor

রূপসা নদীতে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ধাক্কা দিয়ে ফেলার অভিযোগ, স্বামী-স্ত্রী পুলিশ হেফাজতে

Please Login to comment in the post!
adds

you may also like