- by Editor
- Jan, 02, 2025 18:05
রূপসা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা গ্রামে এক যুবতীকে কু-প্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জাবুসা গ্রামের আজিজুল শেখের কন্যা অনুপা (২০) কে একই গ্রামের আসাবুর নামের এক যুবক দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। সর্বশেষ গত ২৬ আগস্ট বিকেলে পুনরায় কু-প্রস্তাব দেওয়ায় বিষয়টি রাতে অনুপার পরিবার আসাবুরদের বাড়িতে জানায়।
এ সময় দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে আসাবুর ও তার সহযোগীরা অনুপাদের পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এতে অনুপা (২০), তার পিতা আজিজুল (৪৫), মাতা রেহেনা (৩২), দাদা সিদ্দিকুর (৭০) এবং আত্মীয় মিজানুর রহমানের স্ত্রী তানিয়া (২৫) গুরুতর জখম হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আহতের মাতা রেহেনা বাদী হয়ে রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।