আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৬ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসা স্ট্যান্ড এলাকায় অস্ত্রসহ যুবক গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসমুক্ত নগরী গড়ার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।

বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টা ১০ মিনিটে রূপসা স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তানভির ইসলাম নিলয় (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি রূপসা স্ট্যান্ড রোডের বাসিন্দা মোঃ মনিরুল ইসলামের ছেলে।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান ও একটি রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, নগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

author

Editor

রূপসা স্ট্যান্ড এলাকায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

Please Login to comment in the post!
adds

you may also like