আজকের তারিখ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৯ বিকাল | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপান্তর-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তিঃ বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-এর বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেছেন, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন সেক্টরে এই দেশে যে উন্নয়ন সাধিত হয়েছে তাতে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানসমূহ উল্লেখযোগ্য অবদান রেখেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং বিশ^ব্যাপী যে পরিবর্তন সূচিত হয়েছে তার সাথে পা’ মিলাতে না পারলে এ দেশের অনেক বেসরকারি উন্নয়ন সংস্থা আর সামনের দিকে এগুতে পারবে না। বৈশি^ক এ পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে রূপান্তরকে নতুন কৌশল গ্রহণ করতে হবে।

আজ শনিবার খুলনা মহানগরীর শিরিশনগরস্থ রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন রূপান্তর-এর চেয়ার পার্সন ও উন্নয়ন গবেষক, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন মঞ্জু। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক খান মোতাহার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা এবং বার্ষিক কর্মকান্ডেরে প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।

সংস্থার কোষাধ্যক্ষ ও অপর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তৃতা করেন সংস্থার লিগ্যাল এ্যাডভাইজার এ্যাডভোকেট মোহাম্মদ আলী খান, রূপান্তরের সুহৃদ ডাটা ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক এ এফ এম আজিজুর রহমান তুষার। সাধারণ পরিষদ সদস্যদের মধ্যে আলোচনা করেন এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, দানকুমারী, কাজী হাফিজুর রহমান, দেবাশীষ কর্মকার, রাজকুমার শাও, সরদার আব্দুল লতিফ, শরীফা খাতুন, লিপিকা দাসগুপ্তা, নাছরিন সুলতানা লিমা, রুকসানা পারভীন প্রমূখ। অনুষ্ঠানে আর্থিক প্রতিবেদন ও নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করেন সংস্থার কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম খোকন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, নতুন অর্থবছরে সমাজসেবা অধিদপ্তরের পরিচালনায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বাজেট কাটছাট হলেও উপকারভোগীর সংখ্যা পাঁচ লাখ বেড়ে এক কোটি ২৩ লাখে পৌঁছেছে। খুলনাসহ দেশজুড়ে রূপান্তর-এর কর্মকাÐের ভ‚য়সী প্রশংসা করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে রূপান্তর-এর মত বেসরকারি উন্নয়ন সংস্থার ভীষণ প্রয়োজন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সংস্থাটির যোগ্য নেতৃত্ব যে কোন ধরণের প্রতিক‚লতা মোকাবেলা করে সংস্থাকে স্বাভাবিক গতিতে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন।


author

Editor

রূপান্তর-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Please Login to comment in the post!
adds

you may also like