আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৬ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে ট্রাকের ধাক্কায় বিএনপি’র তিন কর্মী নিহত


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাবুরবাড়ি এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের বিএনপি কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপি’র এক সভা শেষে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনই মারা যান। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। ট্রাকটি জব্দের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

author

Editor

রামপালে ট্রাকের ধাক্কায় বিএনপি’র তিন কর্মী নিহত

Please Login to comment in the post!
adds

you may also like