আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: খুলনার বাগমারায় যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ ২ কুখ্যাত সন্ত্রাসী আটক


নিজস্ব প্রতিবেদক: খুলনার বাগমারায় কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বিদেশি অস্ত্র, তাজা গোলা ও মাদকসহ দুই কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানে কোস্ট গার্ডের পাশাপাশি নৌবাহিনী ও পুলিশ অংশ নেয়।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল ৭টার দিকে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাকিল আহমেদ (২০) ও তরিকুল ইসলাম তৌহিদ (২৫) নামের দুইজনকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া ও টুটপাড়া সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলা, ১টি ম্যাগাজিন এবং প্রায় ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

author

Editor

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: খুলনার বাগমারায় যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ ২ কুখ্যাত সন্ত্রাসী আটক

Please Login to comment in the post!
adds

you may also like