আজকের তারিখ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৪ দুপুর | ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর রাতে উপজেলার বলভদ্রপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মতিয়ার রহমান (৪৫)। তিনি বাগেরহাট সদর উপজেলার চরগ্রামের মৃত রশিদ শেখের ছেলে। আহতরা হলেন—বাগেরহাটের ভাগা বাজার এলাকার মো. বজলু হাওলাদারের ছেলে মো. রমন হাওলাদার (৩৮), ফকিরহাটের চাকুলি গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে মো. আসাদুল শেখ (৪০) এবং ফকিরহাটের আরপাড়া গ্রামের মৃত মোহাম্মদের ছেলে মো. জনি (৩৮)।

মহিশপুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. তালেবুল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার ভোর রাতে একটি মিনি ট্রাকযোগে চোরচক্রের সদস্যরা বলভদ্রপুর গ্রামে গরু চুরি করতে আসে। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চোরদের ধাওয়া করে। পালানোর সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা চারজনকে আটক করে বেধড়ক পিটুনি দেয়।

গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন বলেন, “হাসপাতালে আনার আগেই মতিয়াতের মৃত্যু হয়েছে। আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।”

মোরেলগঞ্জ থানার সেকেন্ড অফিসার ভবতোশ চন্দ্র বলেন, “গণপিটুনিতে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।”

author

Editor

মোরেলগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

Please Login to comment in the post!
adds

you may also like