- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার):
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ১৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় অস্ত্রগুলোর অবৈধ মালিক একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।