আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৬ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন চুনুর বটতলা এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোঃ জাহাঙ্গীর (৪৩) নামে এক ব্যক্তি। রোববার (২ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আবেদ আলীর ভাড়াবাসায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর খুলনা জেলার দৌলতপুর এলাকার আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা দুপুরে ঘরের দরজা বন্ধ অবস্থায় জাহাঙ্গীরকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে সন্দেহজনকভাবে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় দেখা যায়, তিনি ঘরের বাঁশের আড়ায় ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়েছেন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ৩৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,“খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। ঘটনাস্থল থেকে আত্মহত্যায় ব্যবহৃত ওড়নাটি জব্দ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

পুলিশের প্রাথমিক ধারণা, ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে জাহাঙ্গীর আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মানসিকভাবে অস্থির ছিলেন। সম্প্রতি পারিবারিক কিছু সমস্যায় তিনি বিষণ্ণ ছিলেন বলেও জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

author

Editor

খুলনায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

Please Login to comment in the post!
adds

you may also like