- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আওতাধীন সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১টা ১০ মিনিটে হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১) খাদিজা পারভীন (৩৬), পিতা-মৃত আঃ আজিজ, সাং-জাব্দিপুর, থানা-খানজাহান আলী, খুলনা;
২) সুলতানা আক্তার (১৯), পিতা-আবুল কালাম, সাং-রামনগর, থানা-রূপসা, খুলনা;
৩) মাহি আক্তার (১৯), পিতা-মোঃ নয়ন সরদার, সাং-বড়দিয়া, থানা-কালিয়া, জেলা-নড়াইল (বর্তমান ঠিকানা: শেখপাড়া, সোনাডাঙ্গা, খুলনা);
৪) সুমাইয়া খানম (২২), পিতা-মৃত সেলিম মোল্লা, সাং-ফুকরা, থানা-কাশিয়ানী, গোপালগঞ্জ;
৫) রাবেয়া খাতুন (২১), পিতা-রাজু সর্দার, সাং-কেয়ারগাতি, থানা-আশাশুনি, সাতক্ষীরা;
৬) রানী (৩০), পিতা-সোনা মিয়া, সাং-ঢোলপাড়া, থানা-তেরখাদা, খুলনা;
৭) মোসাঃ হোসনে আরা (২২), পিতা-শেখ আঃ মাজিদ, সাং-ভেটখালী, থানা-শ্যামনগর, সাতক্ষীরা;
৮) মোঃ মামুন বিশ্বাস (৩০), পিতা-রনি বিশ্বাস, সাং-চাদপুর, থানা-কালিয়া, নড়াইল;
৯) আমিনুর রহমান (২৭), পিতা-নওশের আলী গাজী, সাং-তারানিপুর, থানা-শ্যামনগর, সাতক্ষীরা।
কেএমপি সূত্রে জানা যায়, তারা অসামাজিক কার্যক্রমে জড়িত ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।