আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৬ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় অসামাজিক কার্যক্রমে জড়িত ১১ জন গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সদর থানা পুলিশ অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে।

সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাতে নগরীর ডাকবাংলা মোড়স্থ হোটেল ‘খুলনা গার্ডেন আবাসিক’ ও লোয়ার যশোর রোডের ‘হোটেল এনিটা আবাসিক’-এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১) হাসিব (২৫), পিতা মোঃ আলম, রেলওয়ে নিউ কলোনী, খুলনা সদর;
২) সোনিয়া খাতুন (২৩), পিতা সিরাজুল ইসলাম, কৈখালী, সাতক্ষীরা সদর;
৩) লিমা খাতুন (২৩), পিতা মোঃ লিটন, সরিষামুড়ি, বেতাগী, বরগুনা;
৪) অনু আক্তার (১৯), পিতা মোঃ লিটন শেখ, দক্ষিণ নন্দনপুর, রূপসা, খুলনা;
৫) ফারা হোসেন ইতি (৩৬), পিতা মৃত আফতাব হোসেন, সোনাখালি, ফকিরহাট, বাগেরহাট (বর্তমান ঠিকানা হাফিজনগর, সোনাডাঙ্গা);
৬) রমজান মোড়ল (২৪), পিতা আমজেদ, বাধাল, শ্রীফলতলা, রূপসা;
৭) নয়ন মোল্যা (৩২), পিতা বারেক মোল্যা, তৈয়বা কলোনী, খালিশপুর;
৮) মোঃ মাকসুদুল ইসলাম (২৪), পিতা মোঃ সুরমান মোল্যা, পাতাখালী, শ্যামনগর, সাতক্ষীরা;
৯) সাব্বির হাওলাদার (১৮), পিতা মোঃ সোহাগ হাওলাদার, কলবাড়ী, নলছিটি, ঝালকাঠি;
১০) ফাতেমা (২৮), পিতা ঈমান খান, মহাজন, নড়াগাতী, নড়াইল;
এবং ১১) তামান্না (৩০), পিতা গহর আলী হাওলাদার, টুটপাড়া দিলখোলা রোড, খুলনা সদর।

খুলনা সদর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যক্রমে লিপ্ত অবস্থায় তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

author

Editor

খুলনায় অসামাজিক কার্যক্রমে জড়িত ১১ জন গ্রেফতার

Please Login to comment in the post!
adds

you may also like