আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১০ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় হেকেম'র এরিয়া পরিবেশকদের পিকনিক ও মিলন মেলা অনুষ্ঠিত


ডুমুরিয়া প্রতিনিধিঃ এসো মিলি পারিবারিক বন্ধনে,আনন্দে ‍উৎসবে'এই প্রতিপাদ্যে নিয়ে  হেকেম (বাংলাদেশ) লিমিটেড খুলনা এরিয়ার পরিবেশকদের পারিবারিক পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী জাহানাবাদ সেনানিবাসের বনবিলাস পার্ক এন্ড চিড়িয়াখানায়  পারিবারিক পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। সাতক্ষীর জেলার কালিগঞ্জ উপজেলার নলতা বাজারে মেসার্স ভাই ভাই ট্রেডার্স এর সত্বাধিকারী প্রোপাইটার মোঃ আবু হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার ঢাকা হেকেম (বাংলাদেশ) লিমিটেড কৃষিবিদ মোঃ মাহবুব হাসান।

হেকেম (বাংলাদেশ) লিমিটেডে,খুলনার এরিয়া সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার মোঃ হুসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন  হেকেম (বাংলাদেশ) লিমিটেড,ঢাকা কৃষিবিদ বি.এম.শাহাবুল হাসান এবং রিজিওনাল সেলস্ এন্ড মার্কেটিং ম্যানেজার ফরিদপুর এম.এম আবু ঈসা।

এছাড়া সাতক্ষীরা, খুলনা,বাগেরহাট,ও বাজুয়া টেরিটোরি দায়িত্বপ্রাপ্ত অফিসার বৃন্দ এবং সাতক্ষীরা, খুলনা,বাগেরহাট ও গোপালগঞ্জ জেলা থেকে আগাত পরিবেশকবৃন্দ পারিবারিক পিকনিক ও মিলনমেলায় অংশগ্রহন করেন।

author

Editor

খুলনায় হেকেম'র এরিয়া পরিবেশকদের পিকনিক ও মিলন মেলা অনুষ্ঠিত

Please Login to comment in the post!
adds

you may also like