আজকের তারিখ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩০ দুপুর | ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে কেএমপি’র ট্রাফিক সচেতনতামূলক র‍্যালি


নিজস্ব প্রতিবেদক: দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে নগরীর শিববাড়ি মোড়ে ট্রাফিক সচেতনতামূলক এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে অনুষ্ঠিত এ র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।

র‍্যালিতে বিপুলসংখ্যক মোটরযান চালক, ইজিবাইক চালক, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, পুলিশ সদস্য ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার বলেন, “পুলিশ কারও প্রতিপক্ষ নয়। আমরা ইজিবাইক চালকদের অযথা জরিমানা করতে চাই না। তারা যদি ট্রাফিক আইন মেনে চলেন, লেন শৃঙ্খলা বজায় রাখেন, যাত্রী ওঠানামা নির্ধারিত স্থানে করেন, তাহলে তাদের কোনো সমস্যায় পড়তে হবে না।”

তিনি আরও বলেন, “ইজিবাইক চালকরা স্বল্প আয়ের মানুষ। তারা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। তাই নিয়ম মেনে চললে আইন প্রয়োগের প্রয়োজন কমে যাবে।”

কমিশনার যাত্রীদের প্রতিও আহ্বান জানান—যেন তারা যত্রতত্র গাড়ি থামিয়ে উঠানামা না করেন এবং ট্রাফিক আইন মেনে চলেন।

তিনি জানান, ইতোমধ্যে ৭,৯০০ ইজিবাইক চালককে ট্রাফিক নিয়ম ও সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবং অবশিষ্ট চালকদেরও পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে চালকরা সড়কে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি অতিরিক্ত ভাড়ার প্রলোভনে না পড়ার বিষয়ে সচেতন হচ্ছেন বলেও উল্লেখ করেন কমিশনার।

র‍্যালিতে কমিশনার বলেন, “নিরাপদ শহর, নিরাপদ সড়ক নিশ্চিতে আমাদের কার্যক্রম আগামী ১০ দিন ধরে খুলনার আরও ১০টি স্থানে চলবে। এই উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করা এবং সড়ক ব্যবহার সংক্রান্ত সঠিক বার্তা পৌঁছে দেওয়া।

অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব সুদর্শন কুমার রায়, বিভিন্ন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, ইজিবাইক চালক ও সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।

author

Editor

খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে কেএমপি’র ট্রাফিক সচেতনতামূলক র‍্যালি

Please Login to comment in the post!
adds

you may also like