- by Editor
- Jan, 06, 2025 11:06
খুলনায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গুলি-চার্জারসহ দুইজন গ্রেফতার খুনিজস্ব প্রতিবেদকঃ:খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রের গুলি ও চার্জারসহ দুই যুবককে আটক করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন শের-এ বাংলা রোডস্থ লায়নস স্কুল অ্যান্ড কলেজের মূল গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এসময় মোঃ হাসানুর রহমান রাহুল (২২) ও শাহরিয়ার রহমান সম্রাট (২৫) নামের দুইজনকে আটক করে ডিবি টিম। তল্লাশিকালে তাদের কাছ থেকে ৪১ (একচল্লিশ) রাউন্ড ৭.৬২ চাইনিজ রাইফেলের তাজা গুলি এবং ০৪ (চার)টি ৭.৬২ চাইনিজ রাইফেলের চার্জার উদ্ধার করা হয়। মোঃ হাসানুর রহমান রাহুল (২২), পিতা-মোঃ বাবুল, মাতা-মুক্তা বেগম, সাং-নিরালা দিঘিরপাড়, বানিয়াখামার, থানা-খুলনা সদর, মহানগর খুলনা। শাহরিয়ার রহমান সম্রাট (২৫), পিতা-মিজানুর রহমান, মাতা-শাহিনা পারভীন, সাং-বিরাট বাজার, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা; বর্তমানে সাং-বাগমারা স্কুল গলি রোড, থানা-লবনচরা, মহানগর খুলনা।এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।ডিবি পুলি