- by Editor
- Jan, 15, 2025 10:37
নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় জাবুসা মিলন মন্দির থেকে দুর্গা প্রতিমা নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে আনসার বাহিনী ও মন্দির কমিটির নেতৃবৃন্দসহ একটি শোভাযাত্রা রূপসা নদীর দিকে যাচ্ছিল। পথে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসের ধাক্কায় অন্তত পাঁচজন আহত হন।
আহতরা হলেন—
এর মধ্যে আনসার সদস্য তামিম হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তামিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।