আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৭ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার রূপসায় দাদনের টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদকঃ খুলনার রূপসায় ইটভাটা ব্যবসায় দাদনের নামে প্রায় ৫ শতাধিক অসহায় মানুষের অর্থ আত্মসাৎ করার অভিযোগে ফারুক ব্রিকসের মালিক গোলাম সারোয়ার হাওলাদার ও তার ম্যানেজার শহীদ মীরকে অবিলম্বে গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, গোলাম সরোয়ার হাওলাদের বিরুদ্ধে প্রতারণার যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, আমাদের অগ্রিম প্রদানকৃত সকল অর্থ দ্রুত ফেরত নিশ্চিত করতে হবে, ভবিষ্যতে যাতে এ ধরনের প্রতারণা কেউ আর না করতে পারে তার জন্য প্রশাসনিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রূপসার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী আসলাম শেখ। হাসান রশিদের পরিচালনায় ভুক্তভোগীদের পক্ষে বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি তামিম হাসান লিওন, ফাহাদ গাজী। এ সময় ভুক্তভোগীদের পক্ষে উপস্থিত ছিলেন কানিজ ফাতিমা, আব্বাস শেখ, মো: ফারুক শেখ, ফেরদৌস শেখ, বনি আমিন, আসলাম শেখ, আনোয়ার শেখ, ফারুক মোল্লা, শিমুল সিকদার, সোনা, ফারুক, বাবু শেখ, পিন্টু গোপাস দে, সনজয় দত্ত, আব্দুস সামাদ, জিহাদ, ইমরানসহ আরো অনেকে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

author

Editor

খুলনার রূপসায় দাদনের টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন

Please Login to comment in the post!
adds

you may also like