আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার হরিনটানায় যুবক গুলিবিদ্ধ, শহর জুড়ে আতংক!


খুলনা প্রতিনিধি: একসময়ের শান্তির নগরী খ্যাত খুলনা আজ ক্রমেই অনিরাপদ ও আতঙ্কিত জনপদে পরিণত হচ্ছে। তারই ধারাবাহিকতায় খুলনার লবণচরা থানাধীন মধ্য হরিনটানা এলাকায় আবারও দিনদুপুরে ঘটলো গুলিবর্ষণের ঘটনা।

শুক্রবার সন্ধ্যায় মধ্য হরিনটানার আজাদ মেম্বরের বাড়ির সামনেই রাজু নামের এক যুবককে কাছে থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হঠাৎ গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানা গেছে।

ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। কারা, কী কারণে এ হামলা চালিয়েছে—তা এখনও জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে তারা। স্থানীয়দের মধ্যেও দুশ্চিন্তা বিরাজ করছে সাম্প্রতিক সময়ে এলাকায় বেড়ে ওঠা অপরাধ প্রবণতা নিয়ে।



author

Editor

খুলনার হরিনটানায় যুবক গুলিবিদ্ধ, শহর জুড়ে আতংক!

Please Login to comment in the post!
adds

you may also like