- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনার ডুমুরিয়া উপজেলায় মো. শামীম (৪২) নামের যুবদলের এক নেতাকে তার নিজ ভাড়া বাসায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আঠারো মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, সকালে ঘুম থেকে উঠে তারা শামীমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহত শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করতেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।”