- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনার বটিয়াঘাটা উপজেলার লবণচোরা থানার কৃষ্ণনগর রেলক্রসিং এলাকায় একই পরিবারের চার সদস্যের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে লবনচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন, কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছোট ছেলে রাইছুল ইসলাম ও ছেলের স্ত্রী ফহিমা। এদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ছেলের স্ত্রী ফাহিমাকে ঢাকায় প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদকের একটি মামলায় গত ৩ বছর আগে কারাগারে যায়। সেখানে সন্ত্রাসী ইমরানের সাথে পরিচয় হয়। পরিচয়ের সুবাধে রাশিদুল তার বাড়িতে আসা-যাওয়া করত। এ সুযোগে ইমরানের স্ত্রী ফাহিমার সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। এর আগে গত ৬ মাস আগে ইমরান পুনরায় একটি মামলায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করে। এ ঘটনা শুনে ক্ষুব্ধ হয় ইমরান এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কৃষ্ণনগর রেলক্রসিং এলাকায় বসতবাড়ির সামনে অবস্থানকালে দুর্বৃত্তরা হঠাৎ ওই পরিবারের ওপর হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পরিবারের তিন সদস্য গুলিবিদ্ধ হন এবং আরেকজন আহত হন।
গুলিবিদ্ধদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করেছেন এবং দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
লবণচোরা থানা পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়।
তবে প্রাথমিকভাবে হামলার পেছনের কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।