- by Editor
- Jan, 03, 2025 07:14
সোনালী রিপোর্টঃ সরকার পতনের পর রূপসার আইন শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক ভাবে নিয়ন্ত্রন করায় রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। তিনি রূপসা থানায় যোগদান করার পর থেকে পুলিশের আচরনে পরিবর্তন এসেছে। রূপসার সুশীল সমাজের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সুশীল সমাজের সদস্যরা।
সম্প্রতি তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে ফিরে প্রথমবারের মতো অফিসার ইনচার্জের দায়িত্ব পেয়েই তিনি এই সম্মান অর্জন করেছেন। এই অর্জনই প্রমাণ করে, সততা নিষ্ঠা অদম্য কর্মদক্ষতা ও দায়িত্ববোধের স্বীকৃতি এই পুরস্কার। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চাইতে এখন অনেকটাই ভালো। সদ্য যোগদান করা ওসি মোহাম্মদ মাহফুজুর রহমানের কর্মতৎপরতায় মানুষ এখন অনেক শান্তিতে আছেন। উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি, সন্ত্রাসী তৎপরতা বেড়ে যায়। এ অবস্থায় গত ২৪ ডিসেম্বর রূপসা থানায় যোগদান করেছেন ওসি মোহাম্মদ মাহফজুর রহমান। যোগদানের পর থেকে তিনি নিয়মিত অভিযান পরিচালনা করে, সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টসহ বিভিন্ন মামলায় আসামি গ্রেফতার করছেন। ফলে কমতে শুরু করেছে অপরাধমূলক ঘটনা। এছাড়া নিয়মিত চালু রেখেছেন বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট। যে কারনে এলাকার মানুষের মধ্যে কিছুটা স্বস্থি ফিরে এসেছে।