আজকের তারিখ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৮ দুপুর | ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেএমপিতে বদলীজনিত বিদায় সংবর্ধনা




সোনালী ডেক্সঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আনোয়ার হোসেন খান এর ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

আজ ২ জুন কেএমপি হেডকোয়র্টার্সে পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা এবং স্মৃতিস্মারক প্রদান করেন। পুলিশ কমিশনার বিদায়ী অতিথির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রাহান মোহাম্মদ সালেহ; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই অতিঃ দায়িত্বে পিওএম) জনাব মেরিনা আক্তার এবং সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) জনাব মোঃ গোলাম মোর্শেদ উপস্থিত ছিলেন।

author

Editor

কেএমপিতে বদলীজনিত বিদায় সংবর্ধনা

Please Login to comment in the post!
adds

you may also like