আজকের তারিখ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৫ দুপুর | ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেএমপি'র তদন্তকারী কর্মকর্তাদের দায়িত্ব, মনোযোগ ও উৎকর্ষতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃ পুলিশকে আরো শক্তিশালী হিসাবে গড়ে তুলতে কেএমপি'র তদন্তকারী কর্মকর্তাদের দায়িত্ব, মনোযোগ ও উৎকর্ষতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কেএমপি'র ৮ টি থানা এবং গোয়েন্দা বিভাগের মোট ২৮ জন তদন্তকারী কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

আজ ২৪ জুন সকাল ১১ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে কেএমপি'র তদন্তকারী কর্মকর্তাদের দায়িত্ব, মনোযোগ ও উৎকর্ষতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, পুলিশিং সেবা দিয়ে জনগণের আস্থা অর্জনের জন্য তদন্তকারী কর্মকর্তাদের আরো দক্ষ, পেশাদার, মানবিক এবং জবাবদিহিমূলক হতে হবে। হয়রানি এড়িয়ে ও জটিলতা কমিয়ে সেবাপ্রত্যাশীকে সেবা দিতে হবে। মামলার তদন্তকালে নিরপেক্ষতা বজায় রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। ফৌজদারি অপরাধ সংঘটন ও অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিহত করতে তথ্য-প্রযুক্তির নতুন নতুন কৌশল ব্যবহার করে সর্বোচ্চ ধৈর্য্য, সহিষ্ণুতা ও পেশাদরিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

তিনি আরো বলেন, নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন, সততা ও নৈতিকতার চর্চা এবং দেশপ্রেমের কমিটমেন্টের মাধ্যমে চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে বাংলাদেশ পুলিশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ)জনাব মোঃ আবু তারেক; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-সেবা এবং ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি)জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন।

author

Editor

কেএমপি'র তদন্তকারী কর্মকর্তাদের দায়িত্ব, মনোযোগ ও উৎকর্ষতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

Please Login to comment in the post!
adds

you may also like