- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কেবিএম ব্রিকস নামের একটি ইটভাটায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ভোররাতে একদল অজ্ঞাত দুর্বৃত্ত ইটভাটার ভেতরে ঢুকে জাসাস নেতার ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, পরে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে—হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়
পূর্ব শত্রুতা, রাজনৈতিক বিরোধ কিংবা ব্যক্তিগত দ্বন্দ্ব—সব দিক বিবেচনায় তদন্ত চলছে
ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান শুরু হয়েছে।
এই হত্যাকাণ্ডের পর গোসিংগা ইউনিয়ন ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জাসাস ও বিএনপি নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।