আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৭ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে রূপসায় বিক্ষোভ মিছিল



খবর বিজ্ঞপ্তিঃ ফিলিস্তিনে জায়নবাদী ইসরাইলের গণহত্যার প্রতিবাদে পূর্ব রূপসার ধর্মপ্রান মুসলিম উম্মাহ'র জনসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৮ এপ্রিল) বাদ আসর দুর্ব্বার ইসলামিক সোসাইটি এ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট-(DISRI) এর আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 


মিছিলটি পূর্ব রূপসা দারুস সালাম মসজিদ থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে বাসটার্মিনাল ও পূর্ব রূপসা ঘাট ঘুরে পূনরায় ব্যাংকের মোড় হয়ে রেল ষ্টেশন এসে পথ সভার মাধ্যমে শেষ হয়। 


সংগঠনের আহবায়ক তানভীর আহমেদ অপূর্ব এর সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক গাজী শফিকুল ইসলাম তুহিন, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান অপু, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মামুনুর রশীদ, হাফেজ মুস্তাফিজুর রহমান সোহাগ, মো. গাজী ইসরাইল হোসেন, গাজী ইসমাইল, এস এম মেহেদী হাসান, মুক্তাদির বিল্লাহ, রাকিব, মো. মুজাফফর শেখ, অহিদুজ্জামান, হাফিজুর রহমান, ফারুক গাজি, রেজাউল ইসলাম, নুর ইসলাম।


সংগঠনের, হায়দার আলী, মো. মিরাজ, আব্দুল কাদের নোমান, মো. তাসিম, মো. মোরশেদ, জুনায়েদ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিয়াম, নাহিদ, জিহাদ, জারিফ শেখ সহ ধর্মপ্রাণ মুসলমানেরা প্রমুখ।


author

Editor

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে রূপসায় বিক্ষোভ মিছিল

Please Login to comment in the post!
adds

you may also like