ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনা ডুমুরিয়ার খর্নিয়া এলাকার সিংগা নদী অবৈধ দখলদারের কবল থেকে অবমুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচিতে
হামলার অভিযোগ উঠেছে। এতে আন্দোলনকারিদের ৪ জন সদস্য গুরুত্বর আহত হয়েছে।
শনিবার সকালে টিপনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইনামুল হক নামে এক ব্যক্তি বাদী হয়ে রবিউল ইসলাম শেখকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার টিপনা এলাকায় সিংগা নদীর কিছু অংশ এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি অবৈধ ভাবে নেট-পাটা দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলো। শনিবার সকালে ওই নদী অবমুক্ত করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। কর্মসূচী পালন শেষে আন্দোলনকারিরা পুরাতন বালিয়া খালী- হাসান পুর রাস্তার উপর অবস্হান করে। এ সময় আকর্ষিক ভাবে অবৈধ ভাবে নদী দখলকারী পার্শ্ববর্তী মেছাঘোনা গ্রামের রবিউল শেখ (৪৬),বাচ্চু শেখ (৪৫) মনির শেখ(৩৮) উখড়া গ্রামের হুমায়ুন মোড়ল (৪২) আসামী ওলিয়ার(৪৮) মোফিজ (৪৮) সহ আরো অজ্ঞাত নামা ৮/১০ জন ব্যক্তি আন্দোলনকারীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।এতে টিপনা গ্রামের মহিব্বুর মোল্লা,আতাউর গাজী মনিরুল শেখ ও জয়নাল শেখ মারাত্বক আহত হয়।
এ সময় এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
অভিযোগ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান,ঘটনার বিষয়ে দুই পক্ষের দু'টি অভিযোগ পাওয়া গেছে।তদন্ত সাপেক্ষে পরবর্তি ব্যবস্হা নেয়া হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী অবিলম্বে দোষী দের দৃষ্টান্তমূল শাস্তির দাবি করেছে।