- by Editor
- Jan, 06, 2025 11:06
সোনালী ডেক্সঃ দেশব্যাপী চলমান যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে এ পর্যন্ত মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদরদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় অভিযুক্ত বা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ৯১৪ জনকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি ছুরি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।