- by Editor
- Jan, 06, 2025 11:06
শনিবার (৩ জানুয়ারি) সকালে রূপসা থানা প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করতে চায়। শুধু পুলিশের একার পক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। কেউ যদি গুজব ছড়ানো, উসকানি দেওয়া কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন নির্বাচনকে ঘিরে কেউ নাশকতা বা সহিংসতার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। রূপসাসহ পুরো খুলনা জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর।
এছাড়া তিনি মাদক, কিশোর গ্যাং, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম আল বেরুনি এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন রূপসা থানা অফিসার্স ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর। অনুষ্ঠান পরিচালনা করেন রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান।
সভায় বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজসেবক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া রূপসা থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।