আজকের তারিখ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০১ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে বিশেষ টহলে ৩টি দেশীয় অস্ত্র ও ৪টি কার্তুজ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনের সুরক্ষা ও বনজ সম্পদ রক্ষায় পরিচালিত বিশেষ টহল অভিযানে ৩টি দেশীয় অস্ত্র ও ৪টি কার্তুজ উদ্ধার করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুন্দরবনের কোবাদক স্টেশনাধীন সংরক্ষিত বনাঞ্চলের কঞ্চির খালের বাইনতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, কোবাদক স্টেশন ও সাতক্ষীরা রেঞ্জের বিশেষ টিমের সমন্বয়ে গঠিত একটি যৌথ টহল দল নিয়মিত টহলের অংশ হিসেবে উক্ত এলাকায় অভিযান চালায়। টহল চলাকালে বনের ভেতরে কিছু দুষ্কৃতিকারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন বনরক্ষীরা।

বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা দ্রুত গহীন বনের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় অস্ত্র ও ৪টি কার্তুজ উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবন দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এর জীববৈচিত্র্য রক্ষা ও বন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

author

Editor

সুন্দরবনে বিশেষ টহলে ৩টি দেশীয় অস্ত্র ও ৪টি কার্তুজ উদ্ধার

Please Login to comment in the post!
adds

you may also like