আজকের তারিখ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ৫০০ টাকার জন্য মায়ের প্রাণ গেল ছেলের হাতে, রূপসায় চাঞ্চল্য


নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে মাত্র ৫০০ টাকার জন্য ছেলের হাতে মায়ের নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নারী মিম্মি বেগম (৪৪) স্থানীয়ভাবে কাপড়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। তিনি আইচগাতি ইউনিয়নের উত্তরপাড়ায় আঃ সালামের বাড়িতে ভাড়া থাকতেন। অভিযুক্ত ছেলে নাদিম ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নাদিম ইসলাম তার মায়ের কাছে ৫০০ টাকা দাবি করেন। মিম্মি বেগম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নাদিম পাশের গাছের ডাল, লাঠি ও নুড়া দিয়ে মায়ের ওপর এলোপাতাড়ি আঘাত করে।

এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মিম্মি বেগম। পরে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জ্বল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নাদিমকে আটক করে। তবে এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ নিরাপত্তার স্বার্থে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়।

পরে খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল পরিদর্শন করেন সার্কেল এসপি এ. সাইফুল ইসলাম। এ সময় রূপসা থানার অফিসার ইনচার্জ ও ডিবি পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

author

Editor

মাত্র ৫০০ টাকার জন্য মায়ের প্রাণ গেল ছেলের হাতে, রূপসায় চাঞ্চল্য

Please Login to comment in the post!
adds

you may also like