আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০১ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ইয়ার আলী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যৌথ অভিযানে বহুল আলোচিত কুখ্যাত ডাকাত ইয়ার আলীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, ওয়াকিটকি সেট ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কৃষ্ণনগর এলাকায় র‍্যাব ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ইয়ার আলী কালিগঞ্জ উপজেলার শংকরপুর এলাকার আব্দুল জব্বার তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবের নেতৃত্বে র‍্যাব-৬ ও পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানের সময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি ও ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইয়ার আলী এলাকায় ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরলেও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ এখনও বিদ্যমান।

এদিকে, স্থানীয় বাসিন্দারা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সচেতন মহলের মতে, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা গেলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে।

বর্তমানে গ্রেপ্তারকৃত ইয়ার আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

author

Editor

সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ইয়ার আলী গ্রেপ্তার

Please Login to comment in the post!
adds

you may also like