আজকের তারিখ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসায় ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইনের দিনব্যাপী গণসংযোগ ও পথসভা


নিজস্ব প্রতিবেদক: 

খুলনা-৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন রূপসা উপজেলায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

রবিবার গণসংযোগের অংশ হিসেবে তিনি রূপসা উপজেলার পালের বাজার মানবকল্যাণ কিন্ডারগার্টেনে পুরুষ ও মহিলা উঠান বৈঠকে অংশগ্রহণ করেন এবং শিক্ষক-অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে পালেরহাট বাজারে ব্যাপক গণসংযোগ করেন।

এছাড়া পূর্ব রূপসা রেলওয়ে মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাদ আসর অচিনতলা থেকে রূপসা ঘাট পর্যন্ত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কে ব্যাপক গণসংযোগ করেন।

মাওলানা সাখাওয়াত হোসাইন পূর্ব রূপসা মারকাযুল হুদা মাদ্রাসায় ছাত্র-শিক্ষক ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। একই দিনে তিনি জাবুসা এলাকায় গণসংযোগ, ইলাইপুর আল-মদিনা মসজিদের সামনে দেওয়াল ঘড়ির নির্বাচনী সমাবেশ, তিলক এলাকায় গণসংযোগ ও নির্বাচনী সমাবেশসহ রূপসা উপজেলার বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, জামায়াতে ইসলামীর মুফতি মহিউদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, রূপসা উপজেলার তিনবারের সফল ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ জোবায়ের, খেলাফত মজলিস খুলনা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শহিদুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন, মুফতি মাহফুজুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ), বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাজিম উদ্দীন, সভাপতি জসিম উদ্দীন, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মুহিব্বুল্লাহ জিহাদী, এনসিপির ফাহাদ গাজী, শামিম হাওলাদার, সোহান শেখ, ইস্রাফিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ ও পথসভায় মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় জোট কাজ করছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

author

Editor

রূপসায় ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইনের দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

Please Login to comment in the post!
adds

you may also like