আজকের তারিখ: শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৯ রাত | ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের যোগদান, গার্ড অব অনার প্রদান


নিজস্ব প্রতিবেদক: খুলনা  জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে তিনি খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত এই পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি খুলনা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খায়রুল আনাম (বিপিএম-সেবা), সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আমির হামজা এবং চারজন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ)।

এছাড়াও জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের যোগদানের মাধ্যমে খুলনা জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

author

Editor

খুলনায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের যোগদান, গার্ড অব অনার প্রদান

Please Login to comment in the post!
adds

you may also like