আজকের তারিখ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৬ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথবাহিনীর অভিযান


নিজস্ব প্রতিবেদক:  শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারে নগরীর শামসুর রহমান রোডে অভিযান চা‌লি‌য়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাত ১ টা থেকে শুরু হয়ে ভোর সাড়ে ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে গ্রেনেড বাবুর ঘর থেকে যৌথ বাহিনী নগদ টাকা, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে। এ ঘটনায় গ্রেনেড বাবুর পিতা, ভাই এবং ম্যানেজারের মাকে আটক করে তারা। 

আটককৃতরা হলেন, গ্রেনেড বাবুর পিতা মিন্টু চৌধুরী, ছোট ভাই রাব্বি চৌধুরী এবং ম্যানেজারের মা সুষমা রানী সাহা।

খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, রাত ১ টার দিকে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারের জন্য বাড়িতে পুলিশ, নৌবাহিনী এবং সেনাবাহিনীর নেতৃত্বে গঠিত যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্ত্রাসী গ্রেনেড বাবুকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার বাড়ি থেকে যৌথ বাহিনীর সদস্যরা ১ টি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি এবং নগদ ১২ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। এরপরে সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়ির কা‌ছে একটি মন্দিরের পাশে ওই সন্ত্রাসীর ম্যানেজার সৌরভ এবং সোহাগের বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে মাদক বিক্রির ২৬ লাখ টাকা এবং ভারতীয় ৪ হাজার ২৪০ রুপি উদ্ধার করা হয়। এ সময়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের মাকে আটক করে থানায় নেওয়া হয়ে‌ছে।

তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় খুলনা থানায় একটি মামলা হবে। ওই মামলায় গ্রেনেড বাবুর ছোটভাই রাব্বি চৌধুরী এবং তার পিতা মিন্টু চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হবে। আর সৌরভ এবং সোহাগের মা সুষমা রানী সাহাকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

###

author

Editor

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথবাহিনীর অভিযান

Please Login to comment in the post!
adds

you may also like