আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার বয়রায় দরিদ্র শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


সংবাদ বিজ্ঞপ্তিঃ খুলনার ছোট বয়রার ডাক্তারপাড়াস্থ ব্যাপারী হাসপাতাল চত্বরে এলাকার শিক্ষার্থী দরিদ্র শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে বক্তাগণ বলেন-আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তাই তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে দেশ উপকৃত হবে। ব্যাপারী হাসপাতাল জনকল্যাণে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে। ওষুধটাও প্রদান করা হয় বিনামূল্যে।

আগামী দিনে অপারেশনও বিনামূল্যে করা হবে। ব্যাপারী হাসপাতাল মানব কল্যাণে চিকিৎসাসেবা সহ বিশেষ বিশেষ দিনে দরিদ্রদের মাঝে খাদ্য,বস্ত্র,রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে চলেছে। সামর্থ্য অনুযায়ী এ ধারা অব্যাহত থাকবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন।

আজ ৭ই ফেব্রুয়ারি সকাল ১১ টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব গোলাম মোস্তফা সেলিম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার  ইনচার্জ (কন্ট্রোলরুম) ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোল্লা খবির আহমেদ, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাস নাসির উদ্দিন।

উপস্থিত ছিলেন ব্যাপারী হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সোহেল, চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রদীপ ভাদুড়ী, ট্রেজারার মোঃ রাসেল হাওলাদার, অফিস তত্ত¡াবধায়ক মোসাঃ আসমা খাতুন প্রমুখ।

author

Editor

খুলনার বয়রায় দরিদ্র শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Please Login to comment in the post!
adds

you may also like