- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মহানগরীর লবণচরা থানাধীন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ত্রিপল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মোঃ শামীম শেখসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কেএমপি
মিডিয়া অ্যান্ড সিপি শাখা সূত্রে
জানা যায়, জমি-জমা
সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতাকে
কেন্দ্র করে দীর্ঘদিন ধরে
ভিকটিমের পরিবার ও মূল
হোতা শামীম আহম্মদের মধ্যে
বিরোধ চলছিল। এই
বিরোধ থেকেই হত্যার পরিকল্পনা
করেন শামীম। তিনি
সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে সখ্যতা গড়ে
তোলেন এবং ভাড়াটে সন্ত্রাসীদের
মাধ্যমে প্রতিপক্ষ পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য পরিকল্পনা
গ্রহণ করেন।
পরিকল্পনা
অনুযায়ী ১৬ নভেম্বর গভীর
রাতে শামীম তার সহযোগীদের
সঙ্গে নিয়ে ভিকটিমের বাড়িতে
প্রবেশ করে নির্মমভাবে হত্যাকাণ্ডটি
সংঘটিত করে। ঘটনার
পর তিনি দেশত্যাগের পরিকল্পনা
করেন এবং রাতের অন্ধকারে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দরে যাওয়ার চেষ্টা করেন।
কেএমপি ও বিমানবন্দর থানার
সমন্বিত অভিযানে তাকে সেখান থেকেই
গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত
শামীম শেখ @ শেখ শামীম
আহম্মদের বাড়ি খুলনা জেলার
রূপসা থানার দেয়াড়া এলাকায়। তার নামে
পূর্বেও অস্ত্র আইনে একটি
মামলা রয়েছে। গ্রেফতারের
পর তিনি আদালতে ফৌজদারি
কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক
জবানবন্দী প্রদান করেছেন।
এ ঘটনায় এর আগে
আরও দুইজনকে গ্রেফতার করা হয়—
১) তরিকুল ইসলাম তারেক
(২৬), সাং—মোল্লাপাড়া (আর্জুর
কালভাট), থানা—লবণচরা।
তার বিরুদ্ধে মাদক আইনে একটি
মামলা রয়েছে।
২) তাফসির হাওলাদার (২০),
সাং—জিন্নাহপাড়া, থানা—লবণচরা।
তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের
দুইটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত
আসামিরা হত্যাকাণ্ডে পারস্পরিক যোগসাজশের কথা স্বীকার করেছে। কেএমপি জানায়,
মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের
জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সহকারী
পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) কেএমপি সূত্রে
নিশ্চিত করা হয়েছে যে,
দ্রুতই মামলার পুরো চক্রকে
আইনের আওতায় আনা হবে।