আজকের তারিখ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০১ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ২.৪৭ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক


নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১ কেজি ১১৬ গ্রাম ওজনের মোট ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান (৫৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৪৭ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে যুক্ত হয়ে সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত ছিল।

বিজিবি আরও জানায়, চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

আটক আলমগীর খান ও জব্দকৃত স্বর্ণের বার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

author

Editor

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ২.৪৭ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Please Login to comment in the post!
adds

you may also like