- by Editor
- Jan, 03, 2025 07:14
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির-এর বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি সঠিক নয় বলে জানিয়েছে জেলা পুলিশ।
বুধবার বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরি এক প্রেস ব্রিফিংয়ে জানান, মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে “আইজিপির বাসভবনে চুরির ঘটনা ঘটেছে” মর্মে যে সংবাদ প্রচারিত হয়, তা বাস্তবসম্মত নয় এবং বিভ্রান্তিকর।
তিনি বলেন, “প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়া কিছু গণমাধ্যম এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।”
পুলিশ সুপার আরও জানান, গত সোমবার (১৬ মার্চ) রাত প্রায় ১১টার দিকে ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। এ সময় বাসার বাইরের দেয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি ওই তারগুলো নিয়ে যায়।
ঘটনাটি থানা পুলিশের নজরে আসার পর মঙ্গলবার (১৭ মার্চ) অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মোঃ চঞ্চল শেখ (৩৮)। তাদের সবার বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ সুপার সংশ্লিষ্ট সকলকে ভ্রান্ত ও বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আইজিপির বাসভবনে চুরি সংক্রান্ত যে খবর প্রচার হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।”
এদিকে আইজিপির নিকটাত্মীয় মিজান ফকির বলেন, “ঝড়ের সময় বাসার ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার পড়ে যায়। পরে কেউ হয়তো সেটি নিয়ে গেছে। পুলিশ তা উদ্ধার করেছে এবং বর্তমানে বাসার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা